Tuesday, 13 October 2026

SRK

 *🪷 দিনটি সুন্দর,মঙ্গলময় হোক🪷*

➖➖➖➖🕉️➖➖➖➖

⚜ *বন্দিতাঙ্ঘ্রিযুগে দেবি সর্বসৌভাগ্যদায়িনি ।*

*রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।। ৮*

(অর্গলা স্তোত্র, শ্লোক ৮)


_ব্রহ্মাদি দেবগণ কর্তৃক বন্দিত-পদ-যুগে দেবি, হে সর্ব-সৌভাগ্য-দায়িনি, আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার শত্রু নাশ কর।_


⚜ *অচিন্ত্যরূপচরিতে সর্বশত্রুবিনাশিনি ।*

*রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।। ৯*

(অর্গলা স্তোত্র, শ্লোক ৯)


_হে অচিন্ত্য-রূপ-চরিত্রে সর্বশত্রুবিনাশিনি দেবি, আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার শত্রু নাশ কর।_

🕉️🔱🕉️🔱🕉️🔱🕉️


*দিনপঞ্জী (বিশুদ্ধ সিদ্ধান্ত)*

~~~~~~~~👇~~~~~~~

*আজ: বুধবার, ২৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ অক্টোবর, ২০২৬ খ্রীষ্টাব্দ।*

সূর্যোদয়: সকাল ৫|৩৬|১৩

সূর্যাস্ত: বিকাল ৫|৯|২৭

*তিথি: (আশ্বিন শুক্লপক্ষ) চতুর্থী দং ৪৯|৫ রাত্রি ঘ ১|১৪.*

নক্ষত্রঃ অনুরাধা দং ৫৬|৮ রাত্রি ঘ ৪|৩.

মান চতুর্থী ব্রত।

*শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর চতুর্থী বিহিত পূজা প্রশস্তা।*

বিশ্ব মান সুরক্ষা দিবস। 

যোগানন্দ সরস্বতী মহারাজের তিরোভাব তিথি। 

মহামতি যোগেশচন্দ্র মহাশয়ের প্রয়াণ তিথি।

🕉️🔱🕉️🔱🕉️🔱🕉️


*🌾🦢অমৃতধারা🦢🌾*

*________🦢_________*


*🕉মন্ত্রের গুরুত্ব 🕉*


_*স্বামী শঙ্করানন্দজী মহারাজ*_

_*(৭ম সঙ্ঘ‍্যাধ‍্যক্ষ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন )*_

*==================*

_"মন্ত্রের (গুরু প্রদত্ত বীজমন্ত্র) গোপনীয়তা রক্ষা করবে। কাউকে তা বলবে না,এমনকী লিখবেও না।গুরুকে ছাড়া কাউকে বলতে নেই।শাস্ত্রে *আছে-- 'মাতৃজরায়ুবৎ'* (অর্থাৎ,মা যেমন ভ্রণ গর্ভে গোপনে রক্ষা করেন যতদিন না শিশু পুষ্ট হয়ে জন্মগ্ৰহণ করে, তেমনি শিষ‍্য মন্ত্র হৃদয়ে রক্ষা করবে যতদিন না ঈশ্বরলাভ হয়)। এই মন্ত্র (বীজমন্ত্র) জীবন্ত ও শক্তিশালী। এর দ্বারা তোমাদের সকল সংশয় ছিন্ন হয়ে যাবে এবং সকল প্রশ্নের সমাধান হয়ে যাবে। এতে কোন অবিশ্বাস বা লুকোচুরির ব‍্যাপার নেই।_


_আজ (দীক্ষার দিনটি) থেকে জেনে রাখো, তিনিই (ঠাকুর) আজ তা তোমাদেরকে প্রদান করলেন। তিনি তোমাদের ভার নিলেন এবং তোমাদের অন্তরে থেকে পরিচালনা করবেন। কিছু হচ্ছে না বলে হতাশ হোয়ো না--এই মন্ত্রই তোমাদের রক্ষা করবে।_

=========🍁======

*তথ‍্যসূত্রঃ* প্রাচীন সাধুদের কথা,স্বামী চেতনানন্দ,পৃঃ৬-৭।

🌾🍁🌾🍁🌾🍁🌾🍁🌾

*📩পত্র-সংঙ্কলন📩*

*________🕉️________*


_*✍🏽স্বামী প্রেমেশানন্দ*_

*________🦢_________*


স্নেহের.....,                   

*তোমার পত্র পাইয়া আতঙ্কে শিহরিয়া উঠিয়েছি। এই জগতটা কী ভয়ঙ্কর রে বাপু! মানব জীবন কি যে দুঃখময় তাহা দিবানিশি অনুভব করিতেছি। দেহের ভিতর জরা, ব্যাধি, মরণ ,বাহিরের চোর- ডাকাত দুষ্টলোকের অত্যাচার; তারপরে কত প্রাকৃতিক উপদ্রব! কেবল মনে পড়ে 'তব কথামৃতং তপ্ত জীবনম্'। ত্রিতাপে দিনরাত জ্বলিয়া মরিতেছি, কেবল হরি কথাই জীবনধারণ করিবার একমাত্র উপায়। বাবা অবিরাম _রামকৃষ্ণ_ নাম জপ করো। আমাদের এই মহা বিপদে শ্রীরামকৃষ্ণ ছাড়া আর সুহৃদ কেহ নাই। তাই এসো আমরা দিনরাত্রি তাহার নাম জপ করি।*   


_ইতি_           

শুভানুধ্যায়ী

*_প্রেমেশানন্দ_* 

১৪.২.১৯৬৪               

(পত্র সংখ্যা-৬০৯)

🌾🍁🌾🍁🌾🍁🌾🍁🌾

(শ্রীরামকৃষ্ণ পরিবার গ্রুপের প্রাত্যহিক স্মরণ মনন)

গ্রুপ লিংক:-

https://chat.whatsapp.com/Hqg88ZyzXTwIm5AkQrMOiY?s=cl&p=a&mlu=4&ilr=4

No comments: